1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে উপজেলার উত্তরগ্রাম আরিফ মেমোরিয়াল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে হাতুড় ইউপির সুরানন্দপুর ফুটবল দলকে পরাজিত করে সফাপুর ইউপির পাহাড়পুর ফুটবল দল চ্যাস্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ কর হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আবু হাছান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, আরিফ মেমেরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলতাব হোসেন, প্রদর্শক মোঃ শহিদুল ইসলাম পলাশ। উত্তরগ্রাম যুব সমাজ এ টুর্ণামেন্টের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies