1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী

দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে ড. জালাল উদ্দিন এ্যাওয়ার্ড প্রদান

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে ২০২৪সালের এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী দুই শিক্ষার্থীকে ড. জালাল উদ্দিন মন্ডল এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে  ১৪ডিসেম্বর শনিবার দুপুরে দুপচাঁচিয়া ফুড গার্ডেন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক(গবেষণা) অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. মাহাবুবুর রহমান, বগুড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ড. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম মোস্তফা হেলাল, ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক সুদেব কুমার কুণ্ডু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান খান, অসীম কুমার দাস, পর্যটন বিষয়ক সম্পাদক আনোয়ার উল আজাদ লিটন, এ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্রীর অভিভাবক রায়হান আলম, এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ রিফাহ তাসনিয়া, রাহিমুল ইসলাম জিহাদ প্রমুখ। পরে ২০২৪সালে এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছঃ রিফাহ তাসনিয়া ও রাহিমুল ইসলাম জিহাদের হাতে ক্লাবের পক্ষ হতে প্রত্যেককে ড. জালাল উদ্দিন মন্ডল এ্যাওয়ার্ড, সনদপত্র ও নগদ ৪০হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ, ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের ও ক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies