1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

তারেক রহমানের পক্ষ থেকে পাবনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাবনায় গরীব ও অসহায় ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পাবনা পৌর শহরের পানির ট্যাংক এলাকার পুকুরপাড়ে এই শীতবস্ত্র বিতরণ করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে জানিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’ এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম ছোট, জেলা কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী বনি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সহ-সাংগঠনিক নাদিম হায়দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর রকিবুল ইসলাম কমল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies