1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সড়ক পারাপারের সময় মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় মোতাহার সরদার (৬০) নামের মানাসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে বাবলাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পোঁওতা ওয়ার্কশপ মসজিদ এলাকার তবিবর সরদারের ছেলে। নিহতের মোতাহার সরদারের স্ত্রী পারুল নেছা ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার মাঝে মধ্যে হঠাৎ করে বাড়ী থেকে নিখোঁজ হতেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি আবারো নিখোঁজ হন। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখোঁজি করে ব্যার্থ হন। এদিকে মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে বাবলাতলী নামক স্থানে মহসড়ক পারাপারের সময় বগুড়াগামী মাছ বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মোতাহার সরদার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ট্রাকে থাকা বাজার জাতের মাছ গুলো পানিতে ভেসে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies