1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভারত-বাংলাদেশ নিজেরা মতভেদ দূর করুক : যুক্তরাষ্ট্র

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার প্রদশিত হয়েছে

ভারত ও বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতির সমাধান করুক এমনটাই চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা গিয়েছে সে বিষয়ে মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরেই তিনি একথা জানিয়েছেন। দুই দেশের মাঝে উত্তেজনার আবহে ভারত ও বাংলাদেশ দু’জনেই একে-অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ গিয়েছিলেন। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কী বক্তব্য তা জানতে চাওয়া হয়েছিল মিলারের কাছে। উত্তরে ম্যাথু মিলার বলেন, ‘আমরা চাই, সবপক্ষ একসাথে বসে তাদের মধ্যেকার মতভেদের সমাধান করুক।’ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে উত্তেজনা রয়েছে। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর দুই দেশের সম্পর্কের আরো অবনতি হয়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ভারতে একাধিক মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে আগরতলার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। এরপর একদিকে ভারতের হিন্দুত্ববাদীরা অভিযোগ তুলতে থাকে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপকহারে অত্যাচার চলছে। অন্যদিকে, বাংলাদেশ দাবি করে, ভারতীয় মিডিয়া বিষয়টিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাচ্ছে। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies