1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সাথে এগিয়ে আসতে হবে : তারেক রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার প্রদশিত হয়েছে

মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সাথে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতাসহ গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতিসঙ্ঘ ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের দৃঢ় সংকল্প। ১০ ডিসেম্বর জাতিসঙ্ঘ ঘোষিত মানবাধিকার উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসঙ্ঘ ঘোষিত মানবাধিকার দিবসে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকারহারা নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতি জানাই গভীর সমবেদনা। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করাসহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। আওয়ামী শাসনামলে শুধুমাত্র বিরোধীদলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬/১৭ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। গণতন্ত্রের জন্য যিনি বার বার আপসহীন লড়াই চালিয়ে গেছেন, সেই আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মানবাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত। তারেক রহমান বলেন, ‘মানবাধিকার দিবস’- এর এ বছরের মূল থিম হচ্ছে ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। তিনি বলেন, যুগে যুগে তরুণরাই সমাজের অসঙ্গতি, স্বেচ্ছাচারিতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যই মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সাথে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies