1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পাঁচবিবিতে এতিম শিশুদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি গাবতলীর বালিয়াদিঘীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে- সাবেক এমপি লালু দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে শিক্ষক-কর্মচারী সমিতির দোয়া মাহফিল

দুদককে ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযান ছাড়া উপায় নেই : ইফতেখারুজ্জামান

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার প্রদশিত হয়েছে

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযান ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুদকে বৈষম্য ও দুর্নীতি একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বিব্রত হয়েই বলছি, এই চিত্র এখনো আমাদের সামনে আছে। তাই প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযান ছাড়া আর কোনো উপায় নেই। তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে এছাড়া আর কোনো উপায় নেই। আজ সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে।’ সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিসহ দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে বলেও জানান তিনি। দুর্নীতি দমন কমিশন একা দুর্নীতি দমন করতে পারে না বলে মনে করেন ড. ইফতেখার। তিনি বলেন, এই কমিশন হতে হবে গ্লোবাল একটি কমিশন। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে গ্লোবাল কমিশন করেও কোনো লাভ হবে না। এসময় তিবি তরুণ প্রজন্মের বৈষম্যবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার চেতনার কথা উল্লেখ করে বলেন, সেই চেতনা যদি রাজনীতি আর আমলাতন্ত্রে প্রতিফলিত হয়, তাহলেই দেশ থেকে পরিপূর্ণরূপে দুর্নীতি বিতাড়িত করা সম্ভব। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, তরুণরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু করেছিল, বৈষম্যের অন্তর্নিহিত একটি কারণ হলো দুর্নীতি। তারা সেটি উপলব্ধি করেই আন্দোলন শুরু করেছিল। এমনকি শেষ পর্যন্ত আমাদের ওপর যে কর্তৃত্ববাদী মানসিকতা চেপে বসেছিল, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সেই কর্তৃত্ববাদিতার অবসান হয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, সে আলোকে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সমঝোতার পথ আমাদের তৈরি করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies