1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

জনসাধারণের ভোগান্তি: আদমদীঘিতে ইউনিয়ন পরিষদের রায় ছাড়াই রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের রায় ছাড়াই গ্রামীণ জনপদের সরকারি রাস্তার ইট তুলে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের আতাউর রহমান বাবুর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত প্রায় দুইশ ফিট রাস্তার ইট তুলে ফেলায় চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর। ঘটনাটি ঘটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া পূর্বপাড়া এলাকায়। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন আবুল কাশেম।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া পূর্বপাড়া পলাশ মাস্টারের বাড়ি থেকে মকবুলের বাড়ি পর্যন্ত জনসাধারণের চলাচলের জন্য এই গ্রামীণ রাস্তা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ টাকার বরাদ্দে এই এসবিবি রাস্তাটি করা হয়। গত কয়েক মাস আগে এই রাস্তার জায়গার সীমানা নিয়ে আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আতাউর রহমান বাবুর বিবাধ চলছিলো। এ বিষয়ে চার মাস আগে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দেন আবুল কাশেম। এরপর তিন মাস আগে জায়গাটি নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সীমানা জরিপ করে দেন। জরিপে জায়গাটি পায় আবুল কাশেম। এসময় জরিপে জায়গায় না পাওয়ায় ওই জরিপ পেপারে স্বাক্ষর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আতাউর রহমান বাবু ও তার পরিবারের লোকজন। এ ঘটনার পরেও মাঝে মধ্যে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপর গত মঙ্গলবার সকালে ইউপি পরিষদের গ্রাম্য আদালতের রায় ছাড়াই নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তার ইট তুলে ফেলেন আতাউর রহমান বাবুসহ তার পরিবারের লোকজন। এতে করে চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচল করা পথচারীরা। এ ব্যাপারে আতাউর রহমান বাবুর সাথে একাধিক বার করার চেষ্টা করা হলে তার দেখা না পাওয়ায় ও তার মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পশ্চিম সিংড়া গ্রামের আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে জায়গা সীমানা নিয়ে তাদের মধ্যে আমাদের ঝামেলা চলছিলো। ইউনিয়ন পরিষদের একটা লিখিত অভিযোগ দিয়েছি। পরিষদ থেকে আমিন দিয়ে মাফযোগ করে আমাকে জায়গাটি আমার পক্ষে আসে। সেদিন তারা বিষয়টি মানেনি পরে নিজের ক্ষমতা ঘাটিয়ে রাস্তার ইট তুলে ফেলেন। ফলে জনসাধারণের ভোগান্তিতে পড়তে হয়। এরপর বুধবার দুপুরে স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেই। ছাতিয়ানগ্রাম ইউপির প্রশাসনিক কর্মকর্তা কুদরত-এ-ইলাহী জানান, ইউপি পরিষদ থেকে আতাউর রহমান বাবুকে কোন রায় দেওয়া হয়নি। তারা কাওকে না জানিয়ে জনসাধারণের ব্যবহৃত রাস্তার ইট তুলে ফেলেছেন। বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের সঙ্গে কথা বলা হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা একটা পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies