1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

দেশে ৪ বছরে দ্বিগুণ বেড়েছে এইডস রোগী, ঢাকায় শনাক্ত বেশি

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

দেশে ৪ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইডস রোগী। এ বছর এইচআইভি পজেটিভ শনাক্ত রেকর্ড প্রায় দেড় হাজার। যাদের প্রায় অর্ধেকই সমকামী। সংক্রমিতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ শনাক্ত ৪০৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। এ বছর এইডসে প্রাণ গেছে ১শ’ ৯৫ জনের। ছদ্মনাম চয়ন সিংহ। কাজের প্রয়োজনে পরিবার ছেড়ে রাজধানীতে একটি মেসে থাকতেন। সেখান থেকেই নিজেকে আবিষ্কার করেন ঝুঁকিপূর্ণ পুরুষ হিসেবে। বছর খানেকের মধ্যেই ধরা পড়ে এইডস। প্রথমে ভীষণ মুষড়ে পড়লেও এখন অনেকটাই সামলে নিয়েছেন। নিয়মিত ওষুধ খেয়ে কিছুটা ভালোও আছেন। তবে পরিবার থেকে হয়ে পড়েছেন বিচ্ছিন্ন। চয়ন সিংহ বলেন, ওইদিন আমার ওপর যেন আসমান ভেঙে পড়েছিল। হয়ত আমি না বুঝে করছি। তারার গল্প কিছুটা ভিন্ন। ১৫/১৬ বছর বয়সে তার পরিবার প্রথম জানতে পারে তিনি হিজড়া। এরপর থেকে হিজড়াদের ডেরায় যাওয়া আসা তার। দীর্ঘদিন কাজ করেছেন যৌনকর্মী হিসেবে। ১৪ বছর আগে জানতে পারেন, তিনি এইচআইভি আক্রান্ত। এমন পরিণতির জন্য দায়ী মনে করেন নিজেকেই। তারা বলেন, এখন আমি অনুভব করি। অনুশোচনা হয়, যদি একটু আমি সচেতন হতাম, তাহলে এ দুর্ঘটনাটা হতো না। এখন চলতেছে কাজ করতেছি, খাইতেছি। পেশাটাও ছাড়ার চেষ্টা করতেছি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছরই বাড়ছে এইডস রোগী। ২০২০ সালে নতুন করে শনাক্ত হন ৬৫৮ জন। যেই সংখ্যাটা চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৮ জনে। যেখানে ঝুঁকিপূর্ণ নারী-পুরুষই আক্রান্ত বেশি, এরপরেই হিজড়া জনগোষ্ঠী। স্বাস্থ্য অধিদপ্তরের টিবিএল এন্ড এএসপি লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, বেশি হচ্ছে যারা শিরায় মাদক গ্রহণ করে, সমকামী এবং হিজড়া। এদের মধ্যে এই সংক্রমণের হারটা বেড়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে, আমরা এইচআইভি/এইডস সম্পর্কে যতবেশি প্রচার-প্রচারণা চালাবো ততই এর আক্রান্তের হার কমে আসবে। সঠিক সময়ে শনাক্ত হলে আর পর্যাপ্ত চিকিৎসা নিলে দীর্ঘদিন এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই এ রোগ সনাক্তে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies