1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা : তারেক রহমান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মুল্যায়ন করা হবে তার যোগ্যতার ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার সময়ে নতুন কুড়ির মত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভালো সাংস্কৃতিক কর্মী এবং দক্ষ খেলোয়ার তৈরীতে দৃষ্টি রাখবেন। শুধু ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরী করলেই হবে না ভালো রাজনীবিদ তৈরী করতে হবে। সেটা করবে বিএনপি।

তারেক রহমান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলা গুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরী করবো। বাহিরের দেশের খেলোয়ারের উপর নির্ভরশীল কমাতে হবে আমাদের। সব কিছু হবে সরকারী ভাবে। তারেক রহমান আরো বলেন, যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী। তার মেধাকে মুল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরী করবে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। বিএনপির রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক দল অংশগ্রহণ করে। আজ ফাইনাল খেলায় পঞ্চগড় বিএনপি একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশ মুখোমুখি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies