1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

জনগণের ভোটে নির্বাচিতদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব : ধর্ম উপদেষ্টা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার প্রদশিত হয়েছে

জনগণের ভোটে নির্বাচিতদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। আমরা এমন একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে চাই যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। ১৬ বছর পর দেশের জনগণ নিজের ভোট নিজে দিয়েই প্রতিনিধি নির্বাচিত করবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের পারস্পরিক সঙ্কট ও আস্থাহীনতাই আমাদের ধ্বংস করছে। মুসলমানরা ঈমান আমল থেকে অনেক দূরে সরে গেছে। আমাদেরকে অবশ্যই চারটি আমল আঁকড়ে ধরতে হবে। পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরব, আলেমদের অনুসরণ করব।’ শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ৪৪তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘মতবিরোধের কারণে পারস্পরিক যে সঙ্কট তৈরি হচ্ছে তা আমাদের ধ্বংস নিয়ে আসছে। এই মতবিরোধের কারণে বাদশা ধ্বংস হয়ে গেল, একই কারণে ইমাম গাজ্জালী, ইমাম নাসায়ী মৃত্যুবরণ করলেন। মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণে ইমাম বোখারীকে বোখারা থেকে বের করে দেয়া হয়েছে। অথচ কেয়ামতের আগ পর্যন্ত আরেকজন ইমাম বোখারী দুনিয়ায় আসবেন না।’ তিনি বলেন, ‘দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করেন তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। বাংলাদেশের কোনো আলেম এক টাকাও চুরি করেননি। তারা কোনো টাকা পাচারও করেনি।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার চেষ্টা করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য। ইতোমধ্যে দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমরা দেশের রিজার্ভে হাত না দিয়েই বেশ কিছু দেনা পরিশোধ করেছি। আরো কিছু সংস্কার বাকি রয়েছে। তার সমাধান করেই নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।’ এ সময় মাদরাসা পরিচালক মাওলানা আবু তাহের আজিজির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ, মাওলানা আব্দুল মান্নান ওসমানী, মাওলানা মোস্তফা নূরী, পুটিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আমিনুল হক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বিএনপি নেতা আব্দুল মাবুদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ আফসার কোম্পানি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies