1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ আল আমিন জয় (২৬), সে রাজশাহীর বাঘা থানার রুস্তমপুরের মোঃ মোস্তাক আহম্মেদের ছেলে,(বর্তমানে মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা) মোঃ আনারুল হক (৪৫), সে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, মোঃ আতিকুর রহমান (২৬) সে একই থানার মাসকাটাদিঘী গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে, মোঃ মজিবর রহমান (৬০), সে বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, মোঃ রবিউল ইসলাম রবিন (২৯), সে শাহমখদুম থানার ভারালীপাড়ার মোঃ ইসমাইল হোসেনের ছেলে, মোঃ আলমগীর হোসেন (৩৫),সে পবা থানার মদনহাটি গ্রামের মোঃ আজহার আলীর ছেলে, মোঃ রাকিব হোসেন (৩০), সেসে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মোঃ আঃ গফুর আলীর ছেলে, মোঃ সজিব (২২),সে বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, মোঃ সাব্বির হোসেন আলিফ (২৩), সে একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, মোঃ এনামুল (৩৯),কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, মোঃ তানজিদ ইসলাম সোহান (২৩),সে তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মোঃ শহীদুল ইসলাম পচা (৫০),সে শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল কুমার, সে বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies