1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

ট্রাম্পকে সামনে রেখে আ’লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে : আমীর খসরু

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার প্রদশিত হয়েছে

ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতি ফেরার চেষ্টা করা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাথে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে, অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। ‘শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে, দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়। এ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।’ নির্বাচিত সরকার নিয়ে আমীর খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু সিঙ্গাপুর বলে নাই। সব কূটনৈতিকরা মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।

নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জমায়েতকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চায়। কোনো কোনো সময় হিন্দু-মুসলিম হয়ে আবার এখন ট্রাম্পের চিত্র নিয়ে আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংশ হয়েছে, এটাই তার প্রমাণ।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগকে কেন ট্রাম্পের বেশে আসতে হবে? কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে?। আমরা আবারো বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। তার অস্তিত্ব প্রমাণ করতে হলে নিজেকে দেশে আসতে হবে। কিন্তু তার সেটা নাই ও সমর্থনও নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies