1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। রোববার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরে তিনি তার নিজ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় কাটালেন রাজশাহীর নতুন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মহিনুল হাসানসহ জেলার সকল উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী জেলার ডিসি পদে পদায়ন করা হয়েছে। রাজশাহী জেলা গঠিত হওয়ার পর ২৫৪ বছরের মধ্যে তিনিই হলেন এই জেলার প্রথম নারী ডিসি। রাজশাহী জেলা গঠিত হওয়ার সময় ১৭৬৯ সালের ১৬ ডিসেম্বর এই জেলার প্রথম ডিসি নিয়োগ পান মিস্টার সি. ডাব্লিউ বাউটন রাউস। এরপর দীর্ঘ ২৫৪ বছরের মধ্যে বিদায়ীসহ রাজশাহীর ১২৬ জন ডিসির মধ্যে কোনো নারী নিয়োগ পাননি। এই তথ্যানুসারে এ জেলায় প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করেছেন আফিয়া আখতার। এর ফলে তিনি রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফিয়া আখতার যশোর জেলার কোতয়ালী থানায় জন্ম গ্রহণ করেন। তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ভর্তি হন। সেখানে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৬ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।
আফিয়া আখতার ২০১১ সালের মে মাস থেকে ২০১২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি নওগাঁর বদলগাছী ও নওগাঁ সদর উপজেলায় সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে রাঙামাটির কাউখালী ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে তিনি সর্বশেষ চট্টগ্রাম বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies