1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা!

  • সম্পাদনার সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটপর্বের মাঝে ‘সুখবর’ পেলেন ডোমাক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সর্বশেষ জনমত সমীক্ষা বলছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও রোববার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে আগাম ভোটপর্ব। শুক্রবার পর্যন্ত প্রায় ছয় কোটি ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। যুক্তরাষ্ট্রে ভোট দেয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। ওই সময় আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি। সাবেক প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অনুসারীদের দাবি, আগাম ভোটে এই উৎসাহে সুবিধা পাবে তারাই। যদিও আগাম ভোট চলাকালীনই কয়েকটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, তাকে পেছনে ফেলেছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা। আগাম ভোট নিয়ে এবিসি নিউজ-ইপসোস, নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএনের জনমত সমীক্ষার ফলাফলে ট্রাম্পের চেয়ে ১৯ বা তার বেশি পয়েন্টের ব্যবধানে এগিয়ে কমলা। তবে ইতিহাস বলছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্পকে পেছনে ফেলেছিলেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পই বাজিমাত করেছিলেন। যুক্তরাষ্ট্রে ৫০টি প্রদেশের প্রতিটিতেই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে ব্যালট সংগ্রহ এবং পোলিং স্টেশনে সশরীরে গিয়ে আগাম নির্বাচনের দিন ভোটদানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রদেশে। কোনো কোনো প্রদেশে এক সাথে তিনটি পদ্ধতিই প্রচলিত। এবারের ভোটে ‘নির্ণায়ক’ সাতটি প্রদেশের মধ্যে ছয়টিতে কমলা এগিয়ে রয়েছেন বলেও আগাম ভোটপর্বের সমীক্ষায় দাবি করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies