1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

পাবিপ্রবিতে ‘গ্লোবাল নিউক্লিয়ার এনার্জি’ নিয়ে পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল নিউক্লিয়ার এনার্জি: ফ্যাক্টস অ্যান্ড মিথ বিষয়ে এক পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ তে এই অনুষ্ঠানের আয়োজন করে পাবিপ্রবি’র পদার্থবিজ্ঞান বিভাগ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। কী নোট স্পিকার ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহম্মেদ। রূপপুর পারমাণবিক পাওয়ার প্লান্টের ডেপুটি ম্যানেজার (প্রশিক্ষণ) আব্দুর রহমান এবং সায়েন্টিফিক অফিসার শরাফ উদ্দীন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জ্বালানীর কোনো বিকল্প নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানী খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কী নোট স্পিকার ড. প্রীতম কুমার দাস বলেন, ‌‌‌আমাদের নিউক্লিয়ার এনার্জির দিকে যেতে হবে। দেশ যত উন্নয়ন হবে, জ্বালানীর চাহিদাও তত বাড়বে। চাহিদা পূরণের জন্য বিভিন্ন মাধ্যমের জ্বালানী আমাদের ব্যবহার করতে হবে। জ্বালানী নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগ ও রসয়ান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies