1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নির্বাচনের মাধ্যমে গণ-আন্দোলনের পূর্ণতা পাবে : মঈন খান

  • সম্পাদনার সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার প্রদশিত হয়েছে

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের গণ-আন্দোলনের পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ৫ আগস্ট ছিল গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপ, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এ আন্দোলনের দ্বিতীয় ধাপ। আজ সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ‘ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেশকে সাংবিধানিক কাঠামোতে এনে মানুষের দ্বিতীয় স্বাধীনতার সুফল বাস্তবায়ন করবে।’ তিনি বলেন, ‘এদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলেন, সেই আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিবেন।’

পলাশ যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies