1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

দুপচাঁচিয়ায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এবং নওগাঁ বিজিবির ১৬ ব্যাটালিয়ন ও দুপচাঁচিয়া থানা পুলিশের যৌথ ট্রাক্সফোর্স অভিযান চালিয়ে  ২১অক্টোবর সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কইল গ্রামের ফিরোজ প্রাং(২৫) এর হেফাজত থেকে কষ্টিপাথর সাদৃশ্য ৩৫কেজি ওজনের ৩৫লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে দুপচাঁচিয়া থানায় ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা এলাকায় চোরাচালান ট্রাক্সফোর্স অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে তালোড়া কইল গ্রামের মৃত চুনু প্রামানিকের ছেলে ফিরোজ প্রাং এর বাড়িতে অভিযান চালিয়ে ফিরোজকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভারতে পাচারের উদ্দেশ্যে তার কাছে বিষ্ণুমূর্তি থাকার কথা স্বীকার করে। পরে ফিরোজকে আটক সহ বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং এ বিষয়ে নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়নের হাবিলদার আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ইতিপূর্বেও ফিরোজ বিভিন্ন ধরনের কষ্টিপাথর সাদৃশ্য মূর্তি ভারতে পাচার করার কথাও স্বীকার করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বিষ্ণুমূর্তি উদ্ধার ও ফিরোজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে ২২অক্টোবর মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies