1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

গাবতলীতে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মবাশির হোসেন (১২) নামের এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই নাবিল আহম্মেদ কে (২০) আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১শে অক্টোবর২৪) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামে এই ঘটনাটি ঘটে। মবাশির হোসেন নাড়ুয়ামালা গ্রামের শফিউর আহসান এর ছেলে ও গাবতলী আইডিয়াল কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর অভিযুক্ত নাবিল প্রামানিক একই গ্রামের সেলিম উদ্দিন এর ছেলে। স্থানীয়রা জানান, মবাশির হোসেনের হার্টে ফুটো থাকায় কয়েকদিন আগে অপারেশন করে আনা হয়। এ কারণে সে বাড়ি থেকে বের হতো না। সোমবার সে বিছানায় শুয়ে তার চাচাতো ভাইয়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল। না বলে ফোন নেয়ার কারণে নাবিল আহম্মেদ মবাশির কে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে।
নাবিল আহম্মেদও মানসিক রোগী বলে জানা গেছে। সে ওই বাড়িতেই থাকে। ঘটনার পর পালিয়ে না গিয়ে বাড়িতেই ঘোরাঘুরি করছিল। পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নাবিলকে আটক করে থানায় নিয়ে যায়। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন নাবিল মানসিক রোগী। হত্যাকান্ডের বিষয়ে নাবিল কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies