1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

পাচারের অর্থ ফেরাতে কাজ চলছে : অর্থ উপদেষ্টা

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গত দেড় দশক ধরে যে টাকা দেশের বাইরে পাচার হয়েছে, কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে। আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিগত ১৫ বছর ধরে পাচার করা অর্থ কবে ফেরত আনা যাবে, সে প্রশ্নের উত্তর এখনই আমি দিতে পারব না। তবে শুরু হয়েছে, কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে।’ সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কথা বলছিলেন এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি এখন ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরো আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি, কাজ হচ্ছে।’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কবে স্বাভাবিক হতে পারে- এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, টিসিবি ছাড়াও বেসরকারি কিছু সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে, কিন্তু সবজির বাজারে এখনো স্বস্তি আসেনি- সাংবাদিকরা এমন কথার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন, সবজি সিজনাল, সবজির বাজারে স্বস্তি আসবে। সবগুলোতে স্বস্তি আসবে। তিনি বলেন, বাজারে মানুষ স্বস্তি পাচ্ছে না, আমরা তো চেষ্টা করছি যতটুকু সরবরাহ করা যায়। ওপেন মার্কেটে (খোলা বাজার) আমরা দিচ্ছি, টিসিবি দিচ্ছি, আলাদাভাবে দিচ্ছে। টিসিবি ছাড়াও কৃষি বিপণন করছে। কয়েকটা প্রাইভেট সংস্থা আছে, তারা নিজ উদ্যোগে করছে। ওরা নিজেদের অর্থে করছে, তাদেরও আমরা এনকারেজ (উৎসাহিত) করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies