1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

গাবতলীর নাড়ুয়ামালায় ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ২৪ অক্টোবর বিএনপির কর্মীসভা সফলের লক্ষ্যে ১৯ অক্টোবর শনিবার নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা স্থানীয় স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক একেএম আক্তারুজ্জামান লিটন, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি তসলিম উদ্দিন খোকা, সাদেক হোসেন, মজিদ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য অ্যাডভোকেট রুবেল মাহমুদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল আহমেদ খান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবলু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব আরিফ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আল হাবিব সীমান্ত, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক রয়েল, তৌহিদ সরকার সাদ্দাম, ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাকিল রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা মাহী এনাম মাহবুব, রিপন মাহমুদ, মহিলা নেত্রী আনু বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies