1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হযরত মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তিকারী মূলহোতা শাহীন আলম(৩০) এবং লাভলু মিয়া (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রমর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সাংবাদিকদের জানান, শনিবার সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক একটি পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নেতৃত্বে সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলমকে দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেফতার করেন। শাহীন আলমকে গ্রেপ্তারের পর তার দেয়া
তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু মিয়া নামের আরো একজনকে বিকাল ৪টার দিকে উলিপুর উপজেলার মন্ডলের হাট এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, রাজারহাট উপজেলা সদরের ফুলবাড়ি উপন চকি গ্রামের বাসিন্দা শাহীন আলম (৩০) এবং উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা লাভলু মিয়া(২৯)।

পুলিশ সুপার মাহফুজুর রহমান গ্রেপ্তারকৃতদের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজহাট থানায় মামলা হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies