1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নওগাঁয় বিশেষ টাস্কফোর্সের অভিযান, ৭ প্রতিষ্ঠানে জরিমানা

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের নওগাঁর আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ের বাজার, নওগাঁর সিও অফিস বাজারে এই টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজীব মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে ১,৩০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন। একই সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব রুবেল আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে ৪,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। টাস্কফোর্স অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ আলম ও নওগাঁ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি ও জেলা কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে ক্যাব, নওগাঁ’র সভাপতি আজাদুল ইসলাম ও ০২ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।এসময় মুক্তির মোড় সাহেব বাজারে চাউল, মুরগি ও মাংস, মাছ বাজার, সবজি বাজার ও ডিমের বাজারে তদারকি করা হয়। এছাড়া ইউএনও অফিসের সামনের বাজারে মুরগি, ডিম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সর্বমোট ০৭ টি প্রতিষ্ঠানকে ৫,৮০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।টাস্কফোর্স অভিযান চলাকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies