1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

রাজশাহীতে গ্রেফতার বগুড়ার জেলা ছাত্রলীগ নেতা

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বগুড়া জেলার ছাত্রলীগ সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি)। রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকেলক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। তিনি জানান, রবিবার রাতে মহানগর ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় বগুড়া জেলার ছাত্রলীগ সভাপতি সজীব সাহা আত্মগোপন করে আছে । এমন তথ্যের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডিবির পরিদর্শক মশিউর রহমান জানান, ছাত্রলীগ নেতা সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অন্তত চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিই হত্যা মামলা। আরেকটি হামলা-মামলা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। এরপর থেকেই সজীব গা ঢাকা দেন।রাজশাহী মহানগর এলাকায় এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। মশিউর রহমান আরও জানান, রাজশাহীতে এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সজীব সাহা। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মহানগরের শাহ মখদুম থানার হেফাজতে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি বগুড়া সদর থানায়ও জানানো হয়েছে। সোমবার সকালে বগুড়া সদর থানা পুলিশের একটি দল রাজশাহী পৌঁছানোর কথা রয়েছে। তারা ছাত্রলীগ নেতা সজীবকে বগুড়া নিয়ে যাবে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies