1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

নন্দীগ্রামে মরিচের বাম্পার ফলনে খুশি কৃষক, স্বপ্নময় হাঁসি চোখে-মুখে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: কৃষি ভান্ডার হিসেবে খ্যাত দক্ষিণ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়েও খুশি কৃষক। বর্তমান বাজারে চড়া মূল্যে বিক্রয় হচ্ছে মরিচ। ছাড়িয়ে গেছে মরিচ চাষের লক্ষ্যমাত্রা। নন্দীগ্রামে এবার পৌরসভাসহ ৫ টি ইউনিয়নে ২৯৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ হাজার ৩২৫ মেট্রিকটন। নন্দীগ্রামের চাষিরা ধীরে ধীরে ধান চাষাবাদের পাশাপাশি মরিচ চাষে বেশি আগ্রহ দেখাচ্ছেন। সরেজমিন গিয়ে কয়েকজন মরিচ চাষির সাথে কথা হয়। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের মরিচ চাষী আশরাফ আলী জানান, মরিচের বাজার যদি এভাবে থাকে তাহলে তার ১ বিঘা জমিতে মরিচ বিক্রয় হবে প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা। এতে তিনি বিনিয়োগ করেছেন মাত্র ২৫/৩০ হাজার টাকা। এছাড়াও একই গ্রামের সামছুর রহমান, মন্টু মিয়া, শফিকুল ইসলামসহ আরো অনেকেই মরিচ চাষ করেছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার মরিচের চাষাবাদ ভালো হয়েছে এবং দামও ভালো পাচ্ছেন তারা। অপরদিকে ২ নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের কদমা গ্রামের রজব আলীসহ অত্র এলাকার অনেক কৃষক মরিচ চাষ করেছেন। আবার অনেক কৃষক তাদের বসত-বাড়ীর ভিটায়ও মরিচ চাষ করেছেন। তাই নন্দীগ্রামে ফিরতে শুরু করেছে মরিচের সোনালি দিন। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হক জানান, উপজেলা কৃষি অফিসের তৎপরতায় হারানো মরিচ চাষ আবার ফিরে এসেছে। উপজেলার মরিচ ক্ষেতগুলোতে যেন কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি আরো বলেন, সাধারণত মরিচ গাছে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যেমন-পাতা কুঁকড়িয়ে আসা, গোড়াপঁচা, ফলপঁচা, ঢলেপড়া ইত্যাদি রোগ থেকে মরিচ গাছগুলোকে রক্ষার জন্য আমিসহ আমার উপসহকারী কৃষি অফিসারগণ কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies