1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

শাজাহানপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে রেজাউল করিম (৪২) নামে এক মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা ওই মাদকসেবীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে শপর্দ করেন।  নিহত আফসার আলী উপজেলার খরনা কলমাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। আটক রেজাউল করিম একই গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসাধিন রয়েছেন। শুক্রবার (২৭ই সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার খরণা ইউনিয়নে কলমাচাপর গ্রামে এই ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, আটক রেজাউল করিম মাদকসেবী ছিল। বর্তমানে তার মাথায় সমস্যা রয়েছে। তাদের মধ্যে কোন পূর্ব শত্রুতা ছিল না। তবে রেজাউল করিম রাতে স্বপ্নে যাকে দেখে তাকেই সকাল বেলা মারতে যায়। বেশ কিছুদিন আগে এই আফসার আলীকেই একবার মারতে গিয়েছিল বলে স্থানীয় ভাবে জানা গেছে। মাথার সমস্যার কারণেই এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies