1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

নন্দীগ্রামে গোয়াল ঘরের জানালা কেটে ৯টি গরু চুরি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গোয়াল ঘরের জানালা কেটে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৫ শে সেপ্টেম্বর (বুধবার) দিবাগত গভীর রাতের কোন এক সময় নন্দীগ্রাম পৌর এলাকার ৩নং ওয়ার্ড বৈলগ্রামের মৃত হাতেম আলী’র ছেলে মো: বাবলু হোসেন এর বাড়ীতে গোয়াল ঘরের জানালা কেটে ছোট-বড় মোট ৯ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৯ টি গরুর বর্তমান আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা। এক রাতে এতগুলো গরু চুরি হয়ে যাওয়ায় গরুর মালিক বাবলু হোসেন চরম দিশেহারা হয়ে পড়েছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন গরুগুলোই আমার সম্পদ, অনেক কষ্টে গরুগুলোকে লালন-পালন করেছি। আমার এতবড় ক্ষতি আমি কিভাবে পুষিয়ে উঠবো? এদিকে গরু চুরির বিষয়টি নিশ্চিত করে ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: জুলফিকার আলী বলেন-৯টি গরু চুরি হওয়ায় কৃষক বাবলু হোসেন এর মারাত্মক ক্ষতি সাধন হয়েছে, তার এ ক্ষতি কাটিয়ে ওঠা অনেক কষ্টসাধ্য ব্যাপার। গরু চুরির খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশের সাথে কথা বলে জানা যায় অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে তব্র চুরি যাওয়া গরুগুলো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies