সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বুধবার সারিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এম রুবেল আলম, আলিউল ইসলাম বাবু, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল হাসান সৈকত, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য রবিউল ইসলাম লিটন, ফরহাদ হোসেন, আব্দুল আল মামুন, মমিন সরকার, রব্বানী,সাদিক, উজ্জল হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।