1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

চাকুরি জাতীয়করণের দাবিতে শাজাহানপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (এমপিও ভূক্ত) কর্মরত শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের দাবিতে  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে মানববন্ধন করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিগণ। মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নিকট স্মারকলিপি জমা দেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্মসূচির আহ্বায়ক অধ্যক্ষ আবু জাফর আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ আ.ন.ম ইয়াহ্ ইয়া, অধ্যক্ষ এ.এইচ.এম শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেন, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম দুদু, আব্দুল্লাহ্ আল মোনাইম, আনোয়ারুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, আবিদুর রহমান, আফজাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষাখাতে বৈষম্য দুরীকরণে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অবিলম্বে জাতীয়করণ করতে হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। সেই সাথে জরুরি ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies