1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যৌথ বাহিনীর অভিযানে ক্যাসিনা সম্রাট মাইনুল আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনলাইন ক্যাসিনা সম্রাট মাইনুল ইসলাম যৌথ বাহিনীর অভিযান আটক হয়েছে। আটক মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের মাছ বিক্রেতা আমজাদ হােসেনের ছেলে। সােমবার শেষ রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার। মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনার সাথে জড়িত বলে অভিযােগ উঠেছে। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। গত ৩-৪ বছর আগেও তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাদের বাড়ি ভিটে ছাড়া তেমন কোনো সম্পদ নেই।ছেলে ২৭ বছর বয়সী যুবক মাইনুলের বৈধ কােনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনা দিয়ে রাতারাতি তিনি কােটি কােটি টাকার মালিক বনে গেছেন মাইনুল।রয়েছে দামী গাড়ী, কয়েকটি মটরবাইক, স্ত্রীর নাম ৪০ভরি সােনার গহনা, ব্যাংক দৃশমান কােটি টাকা। স্থানীয়রা আরও বলেন, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনা খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কােটি কােটি টাকার মালিক।সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তলসহ ছবি পোস্ট করেছেন। তার চলা ফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারেন না। খােজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জ জেলায় তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটােরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। চলতি বছরর ২৭ জুলাই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক পান।কিন্তু ছাত্র- জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই নির্বাচন স্থগিত হয়। নির্বাচনী হলফ নামায় তার দেয়া তথ্যে জানাযায়, তার ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নাম স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনাম রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘর জায়গায় এখন পাকা বাড়ী। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। চড়ে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের প্রিমা গাড়ী। যার নম্বর ঢাকা মট্রা-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে কয়েক লাখ টাকার ৫টি মটর বাইক। এবিষয় নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলক ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্প) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজত পাঠানাে হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies