1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

পাঁচবিবিতে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ

  • সম্পাদনার সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে তীব্র গরম অন্যদিকে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ এর লুকোচুরি খেলায় ক্ষুদ্ধ ও অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। গ্রাহকরা বলছেন ঘন ঘন লোডশেডিংয়ের কারণে টিভি, ফ্রিজ, এসি সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা । তবে বিদ্যুৎ বিভাগের দাবী চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় কারণে ১ থেকে ৩ ঘন্টা লোডশেডিং দিতে হচ্ছে ।  জানা গেছে, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির, পাঁচবিবি জোনাল অফিসের ৩টি উপ কেন্দ্রের আওতায় ৬টি ফিডারে বিভক্ত করা হয়। এ উপজেলায় বড় কোন শিল্প প্রতিষ্ঠান না থাকলেও প্রায় ৮০ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে আবাসিক গ্রাহক ৬৫ হাজার ২৪৯জন, বাণিজ্যিক গ্রাহক ৪হাজার ৮শ ৪২জন, দাতব্য গ্রাহক ১হাজার ১১জন, সেচ পাম্প ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য গ্রাহক সদস্য ২ হাজার ১শ ৫জন। এসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সাড়ে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন হলেও বরাদ্ধ পাওয়া যায় মাত্র ১২ সাড়ে ১২ মেগাওয়াট। উপজেলার ধরঞ্জী গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক আমিনুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ থাকেনা বললেই চলে। দিনরাত ২৪ ঘণ্টায় ১০ ঘণ্টার মতো বিদ্যুৎ পাওযা যায়। যে কারণে আমরা ফ্রিজ,টিভি, এসি সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে শঙ্কায় আছি। বিদ্যুৎ অফিসের ফোন করলে বলে জাতীয় গ্রিডে সমস্যা।  শ্রীমন্তপুর গ্রামের গ্রাহক মাহফুজার আলম বলেন, ‘আমরা যারা পুরুষ মানুষ, তারা হয়তো বাইরে ঘোরাফিরা করতে পারছি। কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন বৃদ্ধ, নারীসহ শিশুরা। তারা তো আর বাড়ি থেকে বের হতে পারেন না। কড়িয়া গ্রামের গ্রাহক আরিফুল ইসলাম বলেন, ঠিকমত বিদ্যুৎ না পেলেও ‘মাস শেষে ঠিকই বিল নিচ্ছে। তুলনা মুলক ভাবে আগের মাসের চেয়ে বিল অনেক বেশিও এসেছে । জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম সাইদার রহমান বলেন, উপজেলায় সাড়ে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা থাকলেও পাওয়া যায় সাড়ে ১২ মেগাওয়াট। বিদ্যুৎ প্রাপ্তির উপর নির্ভর করে ১ থেকে ৩ ঘন্টা লোডশেডিং দেয়া হয় । তবে সরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান থাকায় শহরাঞ্চলে গ্রামের তুলনায় কম লোডশেডিং দেয়া হয় ।  তিনি আরো বলেন,কেন্দ্র থেকে বিদ্যুত প্রাপ্তির উপর নির্ভর করবে কত সময় ধরে এ লোডশেডিং চলবে । এখানে আমাদের করণীয় কিছু নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies