1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

গাবতলী জিএফসির উদ্যোগে বগুড়ায় আলোচনা সভা ও সংবর্ধনা

  • সম্পাদনার সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

গাবতলী বগুড়া প্রতিনিধি : গাবতলী ফ্রেন্ডস সার্কেল (জিএফসি) উদ্যোগে বগুড়ায় একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে গতকাল আলোচনা সভা শেষে তিন কৃতিসন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং জিএফসির প্রধান উপদেষ্টা ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি।
জিএসসির সভাপতি রেজাউল করিম মহব্বতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন জিএফসির উপদেষ্টা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে বারী নয়ন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোর্শেদ সারোয়ার নয়ন, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী ড. মোস্তাকুর রহমান সুমন ও জিএফসির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। জিএফসির সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বুলবুল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, গাবতলীর কৃতিসন্তান জিএসপির সদস্য এবং বগুড়া জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জিএসসির সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, সহ-প্রচার সম্পাদক প্রশান্ত রায়, ধর্মীয় সম্পাদক রায়হানুল হক, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত ঘোষ প্রমূখ। আলোচনা সভা শেষে গাবতলীর পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বগুড়া জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন এবং বগুড়া জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও গাবতলীর কৃতিসন্তান এম আর হাসান পলাশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies