1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

প্রায় এক দশক পর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সাংবাদিক মোহাম্মদ মুশফিকুল ফজল আনসারী। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’তে যান তিনি । সর্বশেষ ২০১৫ জানুয়ারিতে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়। বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি ওনার সাথে কাজ করতাম (সাবেক প্রধানমন্ত্রীর এপিএস)। আমি ব্যক্তিগতভাবে উনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি ওনার মনোবল দেখতে পেয়েছি। মানুষের প্রতি যে ওনার মমত্ববোধ ভালোবাসা সেটা আজকের আলোচনায় ও ফুটে উঠেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন তিনি সরে উঠবেন। তিনি আরো বলেন, বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী রয়েছেন। কংগ্রেস ম্যান, সিনেটর যুক্তরাষ্ট্রের রাজনীতির সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত তারা প্রয়াশই ওনার খবর রাখেন উনার স্বাস্থ্যের কী অবস্থা। সেই সুবাদে আমি জেনে গেলাম। তাদেরকেও ওনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে। তিনি বলেন, সরকারে এবং বিরোধীদের থেকেও তিনি মানুষের জন্য রাজনীতি করতেন, উনাকে অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছেন তাতে বলেছে রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। নিশ্চয়ই তিনি সেরে উঠবেন বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবে। তিনি আরো বলেন, কেবলি উনার শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়ে। উনাকে আমার মানসিকভাবে শক্ত মনে হয়েছে। উনি এটা আমাকে বলেছেন যে মানুষের খুব কষ্ট হয়েছে। অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছে গুম হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies