1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার প্রদশিত হয়েছে

বান্দরবান রাঙামাটি মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সময় সেখান থেকে অস্ত্র গোলাবারুদ ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ধোম্পানি ছড়া এলাকায় আস্তানায় এই অভিযান চালায় রুমা বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা। তবে ওই আস্তানাটি ঠিক কোন সন্ত্রাসী গ্রুপের ছিল তা এখনো জানা যায়নি। বিজিবি রুমা ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ত্রি সীমানার কাছে ধোম্পানি ছড়ার পাহাড়ি গভীর অরণ্যে একটি সন্ত্রাসী গ্রুপ আস্তানা গেড়েছে এমন খবর পাওয়ার পর সেখানে ভোর রাতে বিজিবির সদস্যরা অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে ওই আস্তানা থেকে ফাঁকা গুলি ছোড়ে শটকে পড়ে সন্ত্রাসীরা। পরে সকালে ওই আস্তানা ঘেরাও করে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দু’টি কার্বাইনসহ ছয়টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২১ রাউন্ড গুলি, একটি ড্রোন, একটি অত্যাধুনিক সিগন্যাল জ্যামারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম। বর্তমানে ওই এলাকায় আরো অস্ত্র সরঞ্জাম থাকতে পারে এই আশঙ্কায় সেখানে আরো তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয়রা ধারণা করছেন, অস্ত্র সরঞ্জামগুলো কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের হতে পারে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধারকিত অত্যাধুনিক সিগন্যাল জ্যামার দিয়ে সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়ারলেস, মোবাইল ও ড্রোনের সিগন্যাল বন্ধে ব্যবহার করতো। উল্লেখ্য, সন্ত্রাসী তৎপরতা দমনে বান্দরবানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী গত এক বছরের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies