1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ আছে বটে কিন্তু দেশটির পরিস্থিতি স্থিতিশীল হবে বলে তিনি আত্মবিশ্বাসী। ভারতের এই রাজনৈতিক নেতা নিউইয়র্ক সফরের সময় সেখানকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (১১ সেপ্টেম্বর) এ কথা বলেন। সেখানে তিনি নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন। রাহুল গান্ধীকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং বাংলাদেশকে সেটি জানানো হয়েছে। রাহুল গান্ধী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে সব ধরনের সহিংসতার অবসান হোক এটা তারা চান এবং যত দ্রুত সম্ভব এটা থামানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বাংলাদেশে যাতে সহিংসতা বন্ধ হয় সেজন্য ভারত সরকারের চাপ দেয়ার দায়িত্ব আছে বলে তিনি উল্লেখ করেন। এই অনুষ্ঠানের পর কংগ্রেস পার্টির এক্স প্লাটফর্মে রাহুল গান্ধী লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের সাথে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে।’ ‘বাংলাদেশের জন্মের সাথে আমার দাদী গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং সেসব উদ্বেগ আমরা বাংলাদেশকে জানিয়েছি।’ ‘তারপরেও আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং বর্তমান সরকারের সাথে কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সাথে আমরা সম্পর্ক রাখতে সক্ষম হবো,’ লিখেছেন রাহুল গান্ধী। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies