1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

কুড়িগ্রামে নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই বোনসহ চার শিশু নিখোঁজ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নদী বিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) এবং আতিক হোসেন (৭)। নিখোঁজ চার শিশু স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে আখি ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী। জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজখবর করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরী দল আসার কথা রয়েছে। নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯নং ওয়ার্ডের অস্টাশির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। নিখোঁজ শিশুদের উদ্ধারের জন্য স্হানীয়রা নানা ভাবে খুঁজছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কাউকেও উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ। আগামীকাল ভোর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ চার শিশুর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies