1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী বগুড়া রেল স্টেশন বস্তির শিশুদের মাঝে পথের দিশা স্কুলের কম্বল বিতরণ

গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়ালো

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪১ হাজার পার হয়েছে। এছাড়া আরো ৯৪ হাজার ৯২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধে অন্তত ৪১ হাজার ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৪ হাজার ৯২৫ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রাস্তায় অনেকের লাশ পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। তাদের সংখ্যা যোগ করলে এই পরিমাণ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের চরম সঙ্কট দেখা দিয়েছে। ফলে অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে গাজায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ উঠেছে। সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies