1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত-৫

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়া মহল্লায়। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টস এর দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা বেড়ার সিএন্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। তিনি বলেন নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies