1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের পাশে সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৫৯ বার প্রদশিত হয়েছে

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে প্রায় ২৫-৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন এদের সবাই গুলিবিদ্ধ। এদের মধ্যে ১০ জনকে আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত গাবতলী উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আল মুমিন সিফাত (২২), বগুড়া সদরের বারোপুরের সিফাত (১৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোহেল (২১), বগুড়ার শেরপুরের দশ মাইল এর আব্দুল্লাহ আল মুহিত (১৪), বগুড়া সদরের নারুলীর শামীম (৩৮), বগুড়ার ধুনট উপজেলার সোহাগ (১৮), আব্দুর রহমান জুয়েল (১৪) ও হাসপাতালে চিকিৎসাধীন ধনুট উপজেলার ধেরুয়াহাট গ্রামের সুজাবদ আলীকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারির ডাঃ সাহরুল আলম, অর্থ সার্জারি ডাঃ আরিফ তালুকদার, শাহজাহানপুর উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন প্রমুখ।

এছাড়া তিনি ২৮ আগস্ট বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত ২০ জন ও বিভিন্ন রোগে চিকিৎসাধীন ৫ জন দেখনে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ ছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত বগুড়া শহরের কাটনার পাড়ায় আব্দুল আলীমের বাসায় যান এবং এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি আব্দুল আলীমকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেন। সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত বগুড়ার গোদারপাড়ার রিফাত হোসেন (১৮), সোনাতলার হুয়া কুয়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৫) ঢাকার গাজীপুরের রাব্বি পাটোয়ারী (২২),বগুড়ার নন্দীগ্রামের নাজির হোসেন (২৮), সিরাজগঞ্জের আমিনুল ইসলাম (৩৫), গাইবান্ধার কবেদ আলী (২২), রায়গঞ্জ সিরাজগঞ্জের রওশন আলী (২৬), গোবিন্দগঞ্জের রফিকুল ইসলাম (৬৫), বগুড়ার ধুনট উপজেলার সোহাগ (১৮), বগুড়া শেষ শেরপুরের দশ মাইল গ্রামের আব্দুল্লাহ আল মুহিত (১৪), বগুড়া সদরের নারুলীর শামীম (৩৮), বগুড়ার বাগবাড়ী গ্রামের আব্দুর রহমান জুয়েল (১৪), এছাড়া বিভিন্ন রোগে চিকিৎসাধীন গাবতলী উপজেলার নশিপুরের আবুল কাশেম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেতগাড়া গ্রামের আনিসুর রহমান, গাবতলী উপজেলার মহিষবানের আবুল হোসেন, শাজাহানপুর উপজেলার হেলেনচাপাড়ার আফসার আলী ,গাবতলী উপজেলার দূর্গাহাটর গড়ের বাড়ী গ্রামের মনজুসহ হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগীর চিকিৎসার খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies