1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, ‘এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।’ তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, ‘সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক।’ তিনি বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় র্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহী। রাষ্ট্রদূত বলেন, ‘আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরো বিকাশ লাভ করবে।’ তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান। সূত্র : বাসস

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies