1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫০) ও বুজরুকপাড়া মহল্লার মিলন আলী (৩৮)। নিহতদের মধ্যে মনিরুল ইসলাম অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশার যাত্রী ছিলেন মিলন আলী। প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। ওই সময় রাজাবাড়িহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। এদিকে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। মর্জিনা খাতুনের মৃত্যুর ঘটনায় থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies