1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

ঐতিহাসিক জয়ে টাইগারদের ড. ইউনূসের অভিনন্দন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার প্রদশিত হয়েছে

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাকিস্তানের মাঠে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তি ছিল ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র। ১৪তম টেস্টে এসে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারাল বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম। রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়কে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিতহ শহিদদের স্মরণে উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ১৪১ রান করেন সৌদ শাকিল। ৫৬ রান করেন সায়েব আইয়ুব। জবাবে মুশফিকুর রহিমের ১৯১ এবং সাদমান ইলাম অনিক (৯৩), মেহেদি হাসান মিরাজ (৭৭), লিটন দাস (৫৬) ও মুমিনুল হক সৌরভের (৫০) ফিফটিতে ভর করে ৫৬৫ রান করে বাংলাদেশ। ১১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ দলের হয়ে ৪ ও ৩টি করে উইকেট নেন মিরাজ ও সাকিব। ৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies