1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

বগুড়ায় ছাত্রদলের বিশাল শোক র‌্যালী

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার প্রদশিত হয়েছে

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শহীদদের স্মরণে বগুড়া জেলা ছাত্রদলের শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।জেলা ছাত্রদলের উদ্যোগে বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে জলেশ্বরীতলা থেকে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকল হত্যাকান্ডের বিচার দাবিতে র‌্যালীতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন, বিএনপি নেতা সহিদুন্নবী সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies