1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক চক্রের ৩জন সদস্য গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা হতে ২৫০ বোতল ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৭ আগস্ট) বিকাল পোনে ৫টায় বাঘা থানাধীন খায়েরহাট হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আতারপাড়া গ্রামের মোঃ আবু বেপারীর ছেলে মোঃ মিলন বেপারী (৩০), রাজশাহী জেলার বাঘা থানাধীন আতারপাড়া গ্রামের মৃত হাবিল বেপারীর ছেলে মোঃ হোসেন আলী (৩২) ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোঃ মাজেদ প্রামাণিকের ছেলে মোঃ লালন ইসলাম (৩৪)। রোববার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য শনিবার আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন খায়েরহাট পূর্বপাড়া গ্রামে পদ্মা নদীর ধারে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies