1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পাঁচবিবিতে এতিম শিশুদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি গাবতলীর বালিয়াদিঘীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে- সাবেক এমপি লালু

জয়পুরহাটে হাসিনা-ওবায়দুলসহ ১২৮ জনের নামে হত্যা মামলা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুলের বাবা মজিদুল সরকার আদালতে মামলাটি করেন। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন। বাদিপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের নামে মামলা করা হয়েছে। এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর আজ রোববার নজিবুলের বাবা আদালতে হত্যা মামলা করলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies