1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

আদমদীঘিতে লাইনচ্যুত ট্রেনের বগি ২৮ দিন পর উদ্ধার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মালবাহি ট্রেনের লাইচ্যুত একটি বগি দীর্ঘ ২৮ দিন পর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সন্ধ্যার পর সান্তাহার জংশন স্টেশনের অদুরে মালগুদাম এলাকা থেকে রিলিফ ট্রেনের মাধ্যমে লাইচ্যুত বগিটি উদ্ধার করার পর ওই রেললাইন সচল হয়। গত ১৭ জুলাই দিবাগত রাতে মালবাহি ট্রেনটি সান্টিং করার সময় মালগুদাম এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়ে মাটিতে পড়েছিল।  সান্তাহার রেলওয়ে উপ সহকারি প্রকৌশলী (ক্যারেজ) সোহেল হোসেন জানান, গত ১৭ জুলাই বুধবার দিবাগত রাতে সান্তাহার জংশন স্টেশনে মালবাহি ট্রেনটি সান্টিং করছিল। এসময় মালগুদাম এলাকায় রেললাইনের শেষ সিমানায় ওই মালবাহি ট্রেনের একটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। পরে পাকশি রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্ত কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় সময় মতো বগি উদ্ধারের রিলিফ ট্রেন আসতে পারেনি। ফলে বগি লাইনচ্যুত ঘটনার ২৮দিন পর রিলিফ ট্রেন এসে গত বৃহস্পতিবার ১৫ আগষ্ট সন্ধ্যার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে ওই রেললাইন সচল রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies