1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টা অভ্যুত্থান চেষ্টার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি স্বপ্ন দেখে যে আবার একটা কাউন্টার রেভোলিউশন করে আসবেন। কাউন্টার রেভোলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বয়াতে হবে।’ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ক্ষমতাচ্যুতরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘লোক জড়ো করুক আর যাই করুক, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখন আর আপনাদের গ্রহণ করছে না।’ আওয়ামী লীগকে বরং পুনর্গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দলকে পুনর্গঠন করেন। যেভাবে রাজনৈতিক দল থাকে। নির্বাচন হলে নির্বাচন করেন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন।’ ‘আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি করে লাভ নাই। আরো লোকের মৃত্যু আমরা চাই না। আমরা উষ্কানি দিলে আপনারা আর্মি ফায়ারে টিকতে পারতেন না। আমরা আর্মিকে মানা করেছি গুলি না চালাতে।’ দলের ভাবমূতি রক্ষার তাগিদ দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে এই দলের অনেক অবদান আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। এটা অনেক বড় পার্টি। আমার যথেষ্ট সম্মান আছে আওয়ামী লীগের প্রতি। এক সময় আমাদের মতো মানুষের জন্য ভরসার জায়গা ছিল এই পার্টি। অনুরাধ করছি প্ররোচনায় আসবেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করবেন না। এটা আমাদের গর্ব ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এটা নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies