1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতা দুর্ভোগ গ্রামবাসির

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের উপজেলার সামনে থেকে বাসস্ট্যান্ড হয়ে পশ্চিম বাজার রামশালা খাড়ি ব্রিজ পর্যন্ত অবস্থিত ড্রেন ভরাট হয়ে পানি নিস্কাশন না হওয়ায় সামন্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রাম ও বিপুল পরিমান ধানক্ষেত হুমকির মুখে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। এলাকাবাসী অবিলম্বে ড্রেনটি পুর্নঃনির্মাণ ও সংস্কার করার দাবী জানিয়েছেন। স্থানীয়রা জানান, দেশ স্বাধীনের আগে শিবপুর, শিয়ালশন, জিনইর, বিষ্ণুপুর গ্রামসহ কয়েকটি গ্রাম ও মাঠের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য আদমদীঘি উপজেলা সদরের উপজেলার সামনে থেকে বাসস্ট্যান্ড হয়ে পশ্চিম বাজার রামশালা খাড়ি ব্রিজ পর্যন্ত অবস্থিত ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো। ওই ড্রেন দিয়ে পানি নিস্কাশন হওয়ায় উল্লেখিত গ্রামে কোন জলাবদ্ধতা ছিলনা। দেশ স্বাধীনতার পর থানা বা উপজেলা পর্যায়ে উন্নয়ন হলেও ওইসব গ্রামের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য ড্রেনের কোন সংস্কার কিংবা পুননির্মান করা হয়নি। ফলে ক্রমেই জলাবদ্ধতা বেড়েই চলেছিল। বর্তমানে আদমদীঘি সদরের উপজেলার সামনে থেকে সড়ক ও জনপথের ধার ঘেঁষে যে ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো সেই ড্রেনে বিভিন্ন দোকানপাট ও বাসা বাড়ির আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে শিবপুর, শিয়ালশন, জিনইর, বিষ্ণুপুর গ্রামসহ কয়েকটি গ্রাম ও মাঠের ধানক্ষেতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জমির ধানসহ অন্যান্য আবাদ পানির নিচে তলিয়ে গেছে। শিয়ালশন গ্রামের জুলফিকার আলী, শিবপুর গ্রামের গোলাম ফারুকসহ অনেকের অভিযোগ সুষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিস্কাশন হয়না। ফলে নানা দুর্ভোগে পোহাতে হচ্ছে। তারা অবিলম্বে ড্রেনটি পুর্ননিমান ও সংস্কার করার দাবী জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies