1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে সহায়তা ও সমবেদনা বগুড়া জেলা বিএনপির

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা ও সমবেদনা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে বিএনপি নেতৃবৃন্দ শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার শহীদ সিয়াম হোসেন এবং শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার সেলিম উদ্দিনের পরিবারের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর আরেক শহীদ সিয়ামের বাড়ীতে গিয়ে অনুরুপ সহায়তা প্রদান এবং সমবেদনা জানান। পরে বাদ জুম্মা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত মহান ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপি উদ্যোগে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচীতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদলের আবু হাসান, ছাত্রদলের নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি প্রমুখ। পরে বিএনপি নেতৃবৃন্দ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এসময় জেলা বিএনপির সভাপতি বলেন, যেকোন দখল বা অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কেউ ছাড় পাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies