1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

৭২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: গণহত্যা-গণগ্রেপ্তার বন্ধ করুন, ঘটনার আন্তর্জাতিক তদন্ত করুন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর চালানো গণহত্যা এবং পরবর্তীতে ব্লক রেইড দিয়ে গণগ্রেফতার করে রিমান্ডের নামে অমানুষিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৭২ জন বিশিষ্ট নাগরিক।এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সকল ঘটনার তদন্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এসব বিশিষ্ট নাগরিক।তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের ওপর যেন আর বল প্রয়োগ করা না হয় এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয়। আজ ৩০ জুলাই মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকগণ বলেন, গত ১৫/২০ দিন ধরে চলা বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন দমনের জন্য সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে হামলা চালাচ্ছে।যার ফলে দুই শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন।তবে অসমর্থিত সূত্রে এ সংখ্যা অনেক বেশি।আহত হয়েছেন সাধারণ নাগরিকসহ কয়েক হাজার। এসব ঘটনায় গায়েবি মামলা দিয়ে হাজার হাজার মানুষকে আসামি করায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। ভয়ংকর ভীতির জনপদ সৃষ্টি করা হয়েছে । এরজন্য সবাইকে একদিন খেসারত দিতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সাবেক ঢাবি ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, কবি আল- মুজাহেদী, প্রফেসর ড. দিলারা চৌধুরী, প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার চৌধুরী, প্রফেসর এম রফিকুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, এরশাদ মজুমদার, মোকাররম হোসেন, মোস্তফা কামাল মজুমদার, রুহুল আমিন গাজী, এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, প্রফেসর ড. সদরুল আমীন, এডভোকেট মো. আবুল কাসেম, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম (ঢাবি), প্রফেসর ড. মোহা. এনামুল হক (রাবি), ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ড. লুৎফর রহমান (ঢাবি), প্রফেসর ড. ইয়ারুল কবীর (ঢাবি), প্রফেসর ড. ফজলুল হক (বাকৃবি), প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান (ঢাবি), প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান (জাবি), প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ (রাবি), প্রফেসর ড. মীর্জা গোলাম হাফিজ কেনেডী (বাকৃবি), প্রফেসর ড. শামছুল আলম জাবি), প্রফেসর ড. আল মোজাদ্দেদ আলফেসানী (ঢাবি), প্রফেসর ড. তোজাম্মেল হোসেন (ইবি), সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সাংবাদিক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক খুরশীদ আলম, কবি হাসান হাফিজ, কবি জাহাঙ্গীর ফিরোজ, প্রফেসর ড. নছরুল কাদের (চবি), প্রফেসর ড. রেজাউল করিম (খুবি), প্রফেসর ড. সাজেদুল করিম (শাবিপ্রবি), এডভোকেট মাইনুল আহসান পান্না, প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক (রুয়েট), প্রফেসর ড. দিল আরা হোসেন (রাবি), প্রফেসর ড. মোজাম্মেল হক (শাবিপ্রবি), প্রফেসর ড. নূর মহল বেগম (শেকৃবি) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies